Sale
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ

কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ

মাহদী আব্দুল হালিম
Written by মাহদী আব্দুল হালিম
Original price was: 168৳ .Current price is: 125৳ .
You save money!

Book Specifications

About the Book

আমরা কি জানি কোথায় মাশাআল্লাহ বলতে হবে আর কোথায় ইনশাআল্লাহ?
আমরা নিজ সন্তানের মুখে সঠিক জায়গায় মাশাআল্লাহ ও ইনশাআল্লাহ শুনতে পছন্দ করব?
আপনার সন্তান যখন বলবে, আব্বু বা আম্মু আমার জন্য এটা আনবে ইনশাআল্লাহ! তখন আপনার কাছে তা শুনতে কেমন লাগবে ?

শিশুদের সঠিক কথা শুদ্ধভাবে শিক্ষা দেওয়া পিতামাতার প্রাথমিক দায়িত্ব।
ইসলামি শিষ্টাচার আশ্চর্য গুণে গুণান্বিত। যে তা দিয়ে জীবন সাজায়, সে ভালো মানুষ হয়। তার সব কাজেই সৌন্দর্যের আভা বিচ্ছুরিত হয়। শিশুরা আজ ঘরে ঘরে প্রশিক্ষিত হোক। তাদের প্রথম পাঠশালা হোক বাবামার স্নেহমাখা কোল।

 

আমাদের শিশুকিশোররা তাদের বুঝ শক্তির বিকাশের আগে থেকেই স্মার্টফোন ও নানা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত। বিচক্ষণ অভিভাবকের করণীয় হচ্ছে, তাদের হাতে আমাদের সিরিজের বইগুলো এখনি তুলে দেওয়া। এই বইগুলো তাদের চিন্তাকে নাড়িয়ে দেওয়ার মতো সহজ বিনোদনধর্মী উপাদানে ভরপুর। ইনশাআল্লাহ একজন অমনোযোগী ছাত্রও এই বইয়ের গল্পগুলো পড়ার পর নিজেকে নতুন করে গড়ার প্রতি সংকল্পবদ্ধ হয়ে উঠবে।

শিশুমনের আবেগ ও কল্পনাকে ডানা দেওয়ার জন্য বইয়ের কোথাও কোথাও কাল্পনিক গল্পভাষ্য ব্যবহার করা হয়েছে। এর পরিকল্পিত একটি ভাবনা রয়েছে। আবার কল্পিত গল্পসর্বস্ব বই করে বিষয়বস্তুকে হালকা করাও উদ্দেশ্য নয়, শুধু বই পাঠকে রসসিক্ত করতেই আমাদের ভিন্নধর্মী এই আয়োজন। সম্মানিত অভিভাকদের প্রতি আমাদের আকুল আবেদন, ইসলামি শিষ্টাচার সিরিজের পরবর্তী এবং সবগুলো বইই আপনার সন্তানের হাতে তুলে দিন। আমাদের কাজ ও শ্রমকে আপনার মূল্যবান পরামর্শ দিয়ে আরো বর্ধনশীল করে নিন। আমিন!

মাহদী আব্দুল হালিম

Author
View Author Profile

মাকতাবাতুন নূর

Publisher
More books from this publisher →

Customer Reviews

Reviews

There are no reviews yet.

Be the first to review “কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ”

Your email address will not be published. Required fields are marked *

কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ

Original price was: 168৳ .Current price is: 125৳ .

Book Preview

/
100%
PDF লোড হচ্ছে...